মধ্যপ্রাচ্যের দেশ Saudi Arabia-এর আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটিতে পবিত্র Ramadan মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র Eid al-Fitr।

বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে এ তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ ওই অঞ্চলের দেশগুলোর মুসলমানরা আরও একটি রোজা পালন করবেন। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)।

খবর জানিয়েছে Gulf News।

সাধারণত সৌদি আরবের এক দিন পর Bangladesh-এ ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।