প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এদিকে, দ্বিতীয় দিনের মতো আজও সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম তদারকি করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



