আমিনপুর (পাবনা) প্রতিনিধি: সাইদুর রহমান সাকিব
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর অর্থায়নে এবং ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব আলহাজ নুর মোহাম্মদ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে পাবনার আমিনপুর ইউনিয়নের সোনাতলা এলাকায় রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, প্রফেসর ড. হারুন উর রশিদ , ডিন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের , ইলিয়াস আহমেদ হিমেল রানা, সভাপতি,পাবনা জেলা যুবদল, সহ আরও অনেকে।
“অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI)-এর সাবেক বাংলাদেশ প্রতিনিধি ড. মুহাম্মদ জয়নুল আবেদীন এর । অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।” অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। শীত মৌসুমে শীতবস্ত্র না থাকায় অনেক মানুষ কষ্টে দিন কাটান। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া উচিত এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।



