নতুন সরকারের উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দায়িত্ব নির্ধারণ করা হয়।

এর আগে গত মঙ্গলবার মোট ১০ জন উপদেষ্টাকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনে তাদের মধ্যে আটজনকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিশেষ দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা: মন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে –

মির্জা আব্বাস উদ্দিন আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা

নজরুল ইসলাম খান – রাজনৈতিক উপদেষ্টা

রুহুল কবীর রিজভী আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা

এ ছাড়া: মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা: প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্তদের মধ্যে—

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম – প্রতিরক্ষা মন্ত্রণালয়

মাহদী আমিন – শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

রেহান আসিফ আসাদ – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

সরকারি সূত্রে জানা গেছে, নতুন এ দায়িত্ব বণ্টনের ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।