আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। মেলাটি পুরো জানুয়ারি মাসজুড়ে চলবে।

উদ্বোধনী দিনে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

ইপিবি জানিয়েছে, এবার মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে মেলার আয়োজন করছে।

এবারের আসরে দেশি-বিদেশি প্রতিষ্ঠান মিলিয়ে ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেবে। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। দর্শনার্থীদের সুবিধায় চালু থাকবে ই-টিকিটিং ব্যবস্থা, এবং টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশুদের বিনোদনের জন্য থাকছে দুটি পৃথক শিশুপার্ক।

নাম পরিবর্তনের আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় মেলাটি এবারও আগের নামে—‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’—শিরোনামেই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে এ মেলা পূর্বাচলের এই ভেন্যুতেই আয়োজন করা হচ্ছে।