দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত দাম বাড়ছে। এতে ভালো মানের সোনার ভরি মূল্য বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৭ হাজার টাকারও বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতির কারণে এই সমন্বয় করা হয়েছে। আগামী রবিবার (২৮ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। সংগঠনটির তথ্য মতে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে।

নতুন মূল্য তালিকা (সোনা)
• ২২ ক্যারেট: ২,২৭,৮৫৬ টাকা
• ২১ ক্যারেট: ২,১৭,৫৩৪ টাকা
• ১৮ ক্যারেট: ১,৮৬,৪৪৯ টাকা
• সনাতন পদ্ধতি: ১,৫৫,৪২৩ টাকা

রুপার নতুন মূল্য
• ২২ ক্যারেট: ৬,০৬৫ টাকা
• ২১ ক্যারেট: ৫,৭৭৪ টাকা
• ১৮ ক্যারেট: ৪,৯৫৭ টাকা
• সনাতন পদ্ধতি: ৩,৭৩২ টাকা