প্রধান বৈশিষ্ট্যঃ
পাওয়ার টিলারের সাথে সংযুক্ত মোল্ডবোর্ড অথবা ডিস্ক প্লাউ উভয় ক্ষেত্রে গভীরে মাটি কেটে ডান দিকে মাটির ফালি উল্টিয়ে দেয়। দুই বা তিনটি চাষ দিয়ে গভীরভাবে মাটি উল্টিয়ে জমি তৈরি করা ও ফসল আবাদ করা যায়।মোল্ডবোর্ডের এবং লোহার চাকার চাপে ঘাসবিহীন শুকনো জমিতে মাটির স্লাইস প্রথম চাষেই অনেকটাই ভেঙে টুকরো হয়ে যায়।
প্রথম চাষে ৪-৫ ইঞ্চি গভীরে এবং দ্বিতীয় ও তৃতীয় চাষে ৬-৭ ইঞ্চি গভীরে (জমির প্রকারভেদে) চাষ করা সম্ভব। চাষের প্রশস্থতা প্রায় ১২ ইঞ্চি করা সম্ভব।
দৈনিক প্রায় চার একর জমি ভালোভাবে চাষ করা (প্রায় ৮ ঘণ্টায়) সম্ভব।
সাধারণ চালকও পাওয়ার টিলারটি চালাতে পারে।
যন্ত্রের বিবরণঃ
যন্ত্রটি ২০১০-২০১১ সনে কেসিএমের যৌথ উদ্যোগে উদ্ভাবিত হয়েছে।
শক্তির উৎস-৮.৫ অশ্বশক্তির সাইফেং ইঞ্জিন।
লাঙলের সংখ্যা দুইটি মোল্ডবোর্ড এবং দুইটি ডিস্ক প্লাউ/লাঙল।
ইঞ্জিন ছাড়া বাকি অংশ স্থানীয়ভাবে প্রাপ্ত লৌহ ও অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি।
দুইটি লোহার চাকার সাথে অনেক পেগ লাগানোর ফলে শুকনো ও কাদা জমিতে মাটির ফালি ভালোভাবে ভেঙে টুকরো টুকরো করে জমিকে তৈরি করে।
উঁচু ও শুকনো জমিতে চাষের জন্য দুইটি মোল্ডবোর্ডে লাঙল যা একটি ফ্রেমের সাথে সংযুক্ত, সেটি পাওয়ার টিলারের বডির সাথে হিচিং বোল্টের সাহায্যে মাউন্ট করা হয়।কাদা জমিতে চাষের জন্য দুইটি ডিস্ক লাঙল, যা একটি ফ্রেমের সাহায্যে সংযুক্ত আছে উহা একটি হিচিং বোল্টের সাহায্যে মাউন্ট করা হয়।
কার্যক্ষমতা : প্রতি দিন ৮ ঘণ্টায় প্রায় চার একর শুকনো বা কাদা জমি তৈরি করা সম্ভব।
পাওয়ার টিলারের মূল্য : ৮.৫ অশ্বশক্তি সম্পন্ন সাইফেং ইঞ্জিনসহ ৭০ হাজার টাকা।
ফোন : ৯১২২৫২৯, মোবাইল : ০১৭১২০৮২৬৫৬



