ঘটনার সূত্রপাত হয় তেশরা জানুয়ারি, কেকেআর স্কোয়ার্ড থেকে বাদ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে।বাংলাদেশও দেয় পাল্টা জবাব,ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে আইপিএল সমাচার বন্ধের দাবি করেন। পরদিনই বিশ্বকাপ দল ঘোষনা করেন বিসিবি।সেদিনই আসিফ নজরুল জানান ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। ৫ই জানুয়ারি মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর পরে নানা নাটকিয়তার অবসান ঘটিয়ে ২২ জানুয়ারি আসিফ নজরুল সাফ জানিয়ে দেন কোনভাবেই ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। পরদিন আসিফ নজরুল আবারো জানান আইসিসিকে আনুরোধ করা হয়েছে ভেনু পরিবর্তন ঘটাতে। কিন্তু আইসিসি বাংলাদেশের সাথে আপস করতে রাজি নয়।অবশেষে বাংলাদেশের সমর্থক ও বাংলাদেশ টিমের নিরাপত্তা বিচারে ভারতে যোগ্য জবাব দেয় বিসিবি। ভেনু পরিবর্তন না করলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না।
তাহলে কি শেষ পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে ফাটলের গুঞ্জন সত্য হতে চলেছে। বা বিশ্বকাপ না খেলায় বাংলাদেশ টিমের উপর ঠিক কতটা প্রভাব পরবে?
এসকল তথ্য জানার অপেক্ষায় পুরো বাংলাদেশ।



