সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। জানাজার পর তাঁর দাফন সম্পন্ন হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুংগিয়েল এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদ ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। এছাড়াও আরও কয়েকটি দেশের প্রতিনিধি দল খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে আসবেন বলে জানা গেছে।