‘পবিত্র রমজানে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, নিরাপদতা ও ঝুঁকি মোকাবেলায় নাগরিক দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে আসন্ন রমজান মাসে ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ।
আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বিসেফ ফাউন্ডেশন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শিসউক (SHISUK)-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল দাবি ও আলোচনার বিষয়সমূহ:
✅ আইনের কঠোর প্রয়োগ: নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী খাদ্য ব্যবসায়ীদের বিশেষ দায়-দায়িত্ব এবং উৎপাদনকারী থেকে বিক্রেতা পর্যন্ত সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ।
✅ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি: ইফতার সামগ্রী তৈরি ও বিক্রয়ে নিয়োজিত কর্মীদের মাস্ক, গ্লাভস ও অ্যাপ্রন পরিধানসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে ।
✅ নিরাপদ পানীয়: শরবত বা পানীয় তৈরিতে বিশুদ্ধ পানি ও বরফ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ক্ষতিকর রং মেশানো বন্ধ করতে হবে ।
✅ বাজার তদারকি: প্রতিটি বাজারে নাগরিক তদারকি কমিটি গঠন এবং প্রমাণভিত্তিক ভাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করতে হবে ।
✅ জনসচেতনতা: খাদ্যাভ্যাস ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় গণমাধ্যমে বছরব্যাপী প্রচারণায় জোর দিতে হবে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা’র সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার । সূচনা বক্তব্য রাখেন শিসউক-এর নির্বাহী পরিচালক জনাব শাকিউল মিল্লাত মোর্শেদ । মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আতাউর রহমান মিটন ।
এছাড়াও আলোচনায় অংশ নেন বিসেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক, ক্যাব-এর প্রেসিডেন্ট এ. এইচ. এম. সফিকুজ্জামান এবং বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিইও জনাব রেজাউল করিম সিদ্দিক । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপা’র সাধারণ সম্পাদক জনাব মো. আলমগীর কবির ।
আয়োজকগণ বিশ্বাস করেন যে, সমন্বিত উদ্যোগ ও কঠোর নজরদারির মাধ্যমেই সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সম্ভব।




